গাজীপুরে ‘ওরাইমো’ পার্টনার্স মিট

২৪ মার্চ, ২০২২ ১৮:০৪  
গাজীপুরের অভিজাত এক রিসোর্টে অনুষ্ঠিত হলো স্মার্ট এক্সেসোরিজ ব্র্যান্ড “ওরাইমো” এর পার্টনার্স মিট। দুইদিন ব্যাপী এই অনুষ্ঠান শেষ হলো আজ বৃহস্পতিবার (২৪ মার্চ)। এতে উপস্থিত ছিল ওরাইমো এর কান্ট্রি ডিরেক্টর মিঃ জিয়ান জিয়াং, কান্ট্রি ম্যানেজার  তানবির হোসেন মজুমদার, ওরাইমো বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটার এর কর্মকর্তা ও সারা দেশে থেকে আসা ওরাইমো এর ৮০ জন পরিবেশক এবং ওরাইমো বাংলাদেশের কর্মীরা। অনুষ্ঠানে ওরাইমো এর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন কান্ট্রি ম্যানেজার তানবির হোসেন মজুমদার।  তিনি বলেন, “ওরাইমো একটি ইন্টারন্যাশনাল স্মার্ট এক্সেসোরিজ ব্র্যান্ড। বিশ্বের ৬০টিরও বেশি দেশে সাফল্যের সাথে ব্যবসা করে আসছে। ওরাইমো বাংলাদেশের প্রথম লক্ষ্য ছিলো একটি উন্নত বিপণন ব্যবস্থা গড়ে তোলা। বর্তমানে ৬৪টি জেলাতে আমাদের প্রায় ১১০টি পরিবেশক রয়েছে। বিশ্ব মানের এক্সেসোরিজ দেশের মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য।“ ওরাইমো এর কান্ট্রি ডিরেক্টর মিঃ জিয়ান জিয়াং বলেন, ওরাইমো টেকনো, আইটেল এবং ইনফিনিক্সের মতো ট্রানশন গ্রুপের একটি ব্র্যান্ড। ইতিমধ্যে দেশের মানুষের কাছে আমরা জায়গা করে নিয়েছি। আমরা আশা করছি দেশের মানুষের ভালো মানের স্মার্ট এক্সেসোরিজের চাহিদা আমরা মিটাতে সক্ষম হবো। বিক্রেতারা জানান, ওরাইমো এখন বেশ জনপ্রিয় একটি এক্সেসোরিজ ব্র্যান্ড। গুণগুত মান, দাম এবং সর্বনিম্ন ৩ মাস থেকে সর্বোচ্চ ১২ মাসের বিক্রয়োত্তোর সেবার জন্যই ক্রেতারা ওরাইমো এর প্রতি আগ্রহ দেখাচ্ছে ক্রেতারা। এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেরা পরিবেশকদের হাতে পুরষ্কারও তুলে দেয়া হয়। ওরাইমো একটি চীন ভিত্তিক স্মার্ট এক্সেসোরিজ কোম্পানি, বিশ্বের ৬০টিরও বেশি দেশে তারা তাদের ব্যবসা পরিচালনা করছে। ওরাইমো বাংলাদেশের যাত্রা শুরু হয় ২০১৮ সালে। মোবাইল ফোনের চার্জার, চার্জিং ক্যাবল, পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, তারবিহীন ইয়ারফোন, স্মার্টওয়াচসহ সকল প্রায় ৫০টি মডেলের পণ্য আছে এখন ওরাইমো বাংলাদেশের পণ্যের তালিকায়।